জীবন
writer:Abonti Ruhi
জীবন ক্ষণস্থায়ী,
সময় দ্রুত ধাবমান—
তার স্রোতে ভেসে না গিয়ে
নিজ স্বরূপ উদ্ঘাটন কর।
সুখ অর্জনের তরে
পরিশুদ্ধ কর মন ও হৃদয়,
হও সদয়, দরদী,
হও উদার—
কর হিতকর্ম নির্ভয়।
একাগ্র হও,
অনুধাবন কর নিজের অস্তিত্ব,
অজ্ঞানতার ঘুম ভেঙে
জাগিয়া ওঠ,
আলোয় ফিরুক চিত্ত।