Skip to Content

হৃদয়ের গভীরে

December 29, 2025 by
হৃদয়ের গভীরে
Mukto Vabuk
| No comments yet

#হৃদয়ের_গভীরে 

#জান্নাতুল_ফেরদৌস_মারিয়া

#অনুগল্প 


আয়ান কোনোদিন ভাবেনি, তার জীবনটা একদিন এমন মোড় নেবে। বিশ্ববিদ্যালয় শেষ করে বড় স্বপ্ন নিয়ে বের হয়েছিল সে—চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, ভালোবাসার মানুষ বিনাকে নিয়ে সুন্দর একটা সংসার গড়বে। কিন্তু বাস্তবতা তার কল্পনার মতো ছিল না।


আয়ান তখন বেকার। দিনের পর দিন ইন্টারভিউ দিয়ে ফিরছে হতাশ হয়ে। আর এই হতাশাই ধীরে ধীরে দূরত্ব তৈরি করেছিল তার আর বিনার মাঝে।


বিনা ছিল বাস্তববাদী। পরিবারের চাপে, সমাজের চোখে, নিজের ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে একদিন সে আয়ানকে বলেই ফেলে,,,,,,


 “আয়ান, আমি আর পারছি না। তুমি ভালো মানুষ, কিন্তু শুধু ভালো মানুষ হলে সংসার চলে না।”


আয়ান অবাক হয়ে বলে,,,,,


“কি বলছো তুমি বিনা।”


“আমি যা বলছি ঠিক বলছি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে আয়ান। সমনের শুক্রবারে বিয়ে।”


সেদিনই আয়ান জানতে পারে, বিনার বিয়ে ঠিক হয়েছে। পাত্র একজন বড় কোম্পানির ম্যানেজার। প্রতিষ্ঠিত, সফল, আত্মবিশ্বাসী।


আয়ানের পৃথিবীটা সেদিন ভেঙে পড়ে।

সন্ধ্যার অন্ধকারে শহরের এক নিরিবিলি পার্কে বসে ছিল আয়ান। চারপাশে আলো থাকলেও তার ভেতরটা ছিল অন্ধকার। 


চোখের জল আর আটকাতে পারছিল না সে। পুরুষ মানুষ বলে কি কাঁদা নিষেধ? আজ সে নিজের সব দুর্বলতা নিয়ে কাঁদছিল।

ঠিক তখনই একজন মেয়ে এসে তার পাশে বসে।

মেয়েটির নাম রায়া।


রায়া কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর খুব শান্ত গলায় বললো,,,,


“কাঁদলে যদি মন হালকা হয়, কাঁদো। কিন্তু একা ভাবার দরকার নেই।”

আয়ান অবাক হয়ে তাকাল। অপরিচিত একটা মেয়ে, অথচ কথাগুলো এত আপন।


সেদিন আয়ান প্রথমবার তার গল্প কাউকে বলেছিল—বিনা, বেকারত্ব, ভাঙা স্বপ্ন সবকিছু।

রায়া মন দিয়ে শুনেছিল। কোনো উপদেশ দেয়নি, কোনো তুলনা করেনি। শুধু বলেছিল,,,


 “আজ তুমি বেকার, মানে এই না যে তুমি ব্যর্থ। সঠিক সময়টা এখনও আসেনি।”


এরপর থেকে রায়া আয়ানের জীবনের নীরব অংশ হয়ে গেল। প্রতিদিন ফোন, মেসেজ, দেখা—সবকিছুতে সে পাশে থাকত।


রায়া আয়ানকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছিল। সে সব সময় অয়ানকে বলতো,,,

,,

“নিজেকে ছোট ভাবো না। চেষ্টা করতে থাকো। একদিন সফল হবেই।”


রায়ার উৎসাহে আয়ান আবার পড়াশোনা শুরু করল। স্কিল ডেভেলপমেন্ট, অনলাইন কোর্স, ইন্টারভিউ—একটার পর একটা চেষ্টা করতে লাগল।

ব্যর্থতা আসত, কিন্তু এবার আর সে ভেঙে পড়ত না। কারণ সে জানত, কেউ একজন তার ওপর বিশ্বাস রাখে।


অনেক চেষ্টার পর আয়ান চাকরি পেল।

একটা মাঝারি কোম্পানিতে জুনিয়র পোস্ট, কিন্তু আয়ানের কাছে সেটা ছিল নতুন জীবনের শুরু।

রায়া সেদিন ফোনে কেঁদে ফেলেছিল আনন্দে। রায়া কান্না করতে করতে বলে,,,,,

 

 “আমি জানতাম তুমি পারবে!”


আয়ান খুশি হয়ে বলে,,,,,,,


“তুমি পাশে না থাকলে কিছুই হতো না।”


চাকরি পাওয়ার পর আয়ানের জীবন ধীরে ধীরে বদলাতে লাগল। সে নিজেকে প্রমাণ করল। পরিশ্রম, সততা আর ধৈর্যে অল্প সময়েই সে সবার নজরে এল।

রায়া সব সময় পাশে ছিল—ভালো দিনে, খারাপ দিনে, ক্লান্ত সন্ধ্যায়।


কখন যে বন্ধুত্বটা নিঃশব্দে ভালোবাসায় বদলে গেছে, তারা নিজেরাও বুঝতে পারেনি।

একদিন হঠাৎ আয়ানের সামনে বিনার সাথে দেখা হয়ে যায়।


বিনা অবাক হয়ে দেখে—এই আয়ান আর আগের সেই ভেঙে পড়া মানুষটা নয়। চোখে আত্মবিশ্বাস, কথায় দৃঢ়তা।


বিনা হালকা হাসল, কিন্তু আয়ানের মন আর নড়ল না।

কারণ এখন তার পাশে আছে রায়া।


বিনা আয়ানকে বলে,,,,,


“কেমন আছো আয়ান।”


আয়ান মুচকি হেসে বলে,,,,


“আলহামদুলিল্লাহ অনেক ভালো।”


আয়ান আর কথা না বারিয়ে বিনাকে পাশ কেটে চলে যায়। বিনা আায়ানের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকায়ে থাকে।


সময় তার আপন গতিতে ছুটে চলছে। এক সন্ধ্যায় সেই পুরোনো পার্কে আয়ান আর রায়া পাশাপাশি বসে ছিল। যেখানে একদিন আয়ান কাঁদছিল, আজ সেখানে তার চোখে স্বপ্ন।


হঠাৎ আয়ান রায়ার দিকে ফিরে বলল,,,,,


 “রায়া, তুমি যদি সেদিন পাশে না থাকতে, হয়তো আজ আমি এখানে থাকতাম না।”


রায়া মুচকি হাসে বললো,,,,,


“আমি কিছুই করিনি। তুমি নিজেই নিজেকে গড়েছ।”


আয়ান পকেট থেকে একটা ছোট্ট রিং বের করল। গলা কাঁপছিল, তবু বলল,,,


 “আমার জীবনের সবচেয়ে খারাপ সময়ে তুমি পাশে ছিলে। আমার সাফল্যের প্রতিটা ধাপে তোমার ছায়া আছে। তুমি কি আমার জীবনের বাকি পথটাও আমার সাথে চলবে?”


রায়ার চোখ ভিজে উঠল। সে হেসে বলল,,, 


“হ্যাঁ।”


কয়েক মাস পর তাদের বিয়ে হলো। খুব জাঁকজমকভাবে।


আয়ান বুঝতে পারে— সাফল্য শুধু টাকা বা পদ নয়, সাফল্য হলো সেই মানুষটাকে পাওয়া, যে ভাঙা সময়েও পাশে থাকে।


আর রায়া বুঝতে পারে— ভালোবাসা মানে কাউকে বদলাতে চাওয়া নয়, তার পাশে দাঁড়িয়ে তাকে নিজেকে খুঁজে পেতে সাহায্য করা।


ভাঙা স্বপ্নের জায়গা থেকেই শুরু হয়েছিল তাদের গল্প। আর সেই গল্পটাই শেষমেশ হয়ে উঠেছিল জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।


কারণ সে শিখেছে— সবাই সফল মানুষের পাশে থাকে,

কিন্তু যে মানুষটা ব্যর্থ সময়েও পাশে থাকে—সেই-ই জীবনের আসল সাফল্য।


~সমাপ্ত~

হৃদয়ের গভীরে
Mukto Vabuk December 29, 2025
Share this post
Archive
Sign in to leave a comment